ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার, উদ্ধার ৪ কেজি গাঁজা

Shahjahan Bashar
November 22, 2026 11:06 am
Link Copied!

১০৮

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ২১ ও ২২ নভেম্বর পরিচালিত এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, নগদ ২ লাখ ২২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো বিশেষ অভিযানসংক্রান্ত তথ্যে এসব বিষয় জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে পুকুরসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ রফিকুল ইসলাম (৪৫) ও জীবন (২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি এলাকায় সীমান্তের মেইন পিলার ২০৫৯ থেকে পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে শিবলী (২৯) ও মেহেদী হাসান টিটু (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভারতের অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি হোন্ডা এনএক্স-২০০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে, ২২ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সাবেক ইউপি সদস্য মো. সুলতান আহাম্মেদ (৫৫) কে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

এ ছাড়া চুরির মামলায় মো. বায়জিদ (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি শ্যামল খান (৪৬) ও রাজিব মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে মো. ইউসুফ (২১), মো. সোহাগ (১৮) ও রিফাত সরকার (২৬) নামে তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে মাদক মামলায় দুজন, পাসপোর্ট আইনের মামলায় দুজন, তদন্তে প্রাপ্ত পলাতক আসামি একজন, চুরির মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত দুজন এবং সামারি ট্রায়ালে তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।