মীর মোঃ সাজন
সিলেট ব্যুরো চিপ
আজ ১৫/১০/২০২৫ বুধবার, মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে আলিফ লাম বেকারিকে ০৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টস কে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্স কে ১০ হাজার, কুসুমকলি বেকারি ০৫ হাজার ও কৃষ্ণ পাল ট্রেডার্স কে ০৫ হাজার মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বিএসটিআই, সিলেট এর কর্মকর্তাবৃন্দ ও মাধবপুর থানা পুলিশের একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
