ঢাকাThursday , 26 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টিকটকের পরিচয়ে ১৪ বছরের স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক কারাগারে

Shahjahan Bashar
November 26, 2026 9:59 am
Link Copied!

৫১

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

টিকটকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস গ্রেপ্তার চেন ইয়ংকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরদিন মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনের মোবাইল ফোনে যোগাযোগ করে নিখোঁজ হওয়ার কারণ ও অবস্থানের কথা জানায়। সে জানায়, টিকটকের মাধ্যমে চীনা নাগরিক চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে ওই শিক্ষার্থী।

পরে বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওই বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।