ঢাকাFriday , 27 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Shahjahan Bashar
November 27, 2026 4:04 pm
Link Copied!

৩১

এস এম মনিরুজ্জামান | স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, একটি দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন স্থানীয় পর্যায়ে জনস্বার্থ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা এবং পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকতার মানোন্নয়ন এবং স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতে সংগঠনটির পথচলা আরও গতিশীল, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক ও সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হাসানুর রহমান মিলন, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মোঃ মাসুদ আল করিম ও মোঃ মাহাবুবুল আলম রিমনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাংবাদিকদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।