ঢাকাSaturday , 28 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মাওলানা ভাসানী সেতু থেকে সাবেক কাউন্সিলর বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

Md Salam Miya
November 28, 2026 4:04 pm
Link Copied!

৪৮

 

মোঃ মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি


গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

আটক মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগের সদস্য। অপরদিকে, আব্দুল্লাহ আল কাফি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুর ওপর বিপ্লব ও কাফিকে দেখতে পেয়ে বিষয়টি বিএনপি নেতাদের জানান।

খবর পেয়ে ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ অন্য নেতাকর্মীরা সেখানে যান। পরে বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। একপর্যায়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, ‘বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। এক ছাত্রদলের ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিপ্লব ও কাফি ব্রিজে বসে নাশকতার ছক আঁকছিলেন। ইতোপূর্বে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতা করেছেন। বিপ্লবের নামে নাশকতার মামলাও রয়েছে।’

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তার সহযোগী কাফিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।