মারুফ হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবদলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ ও সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন এর নির্দেশনায় বাকশীমুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ একেএম শাহজাহান ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব উল আলম এর সাক্ষরিত পত্রে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।সর্বসম্মতিক্রমে যাচাই-বাছাই করে ত্যাগী ও দুর্দিনের কর্মীদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবকমিটিতে সভাপতি মোঃ ইমাম হোসেন ইমন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম তারেক, সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবু কালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ শরাভ হোসেন, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ শাকিল হোসেন, সদস্য মোঃ রিপন মিয়া, সদস্য মোঃ আবু ইউসুফ, সদস্য মোঃ জলিল মিয়া, সদস্য মোঃ শিমুল মিয়া, মোঃ ছাত্তার মিয়া
নব কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন ইমন ও সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন বলেন আমরা দলের জন্য কষ্ট করছি।দলকে সুসংগঠিত রাখতে কখনো পিছিয়ে যাইনি। আমাদেরকে যেহেতু ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আগামী দিনগুলোতে এক সাথে কাজ করবো। একটি আগামী দিনগুলোতে যে ধরনের দলীয় কার্যক্রম থাকবে ইনশাআল্লাহ সবগুলো কার্যক্রমে আমরা ৭ নং ওয়ার্ড যুবদল সক্রিয়ভাবে কাজ করবো।