মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি গাইবান্ধা 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ অসহায়, দরিদ্র, হতদরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন সুন্দরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের এই সহায়তা সমাজের অসহায় ও দুস্থ মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ সহায়তার জন্য মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।