নিজস্ব প্রতিবেদনঃ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করছে।

এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ০৫.১০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার মহাখালী এলাকা হতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য পিকআপ যোগে গুলশান-২, রোড নং-১১৩ এর দিকে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ একই তারিখ আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার গুলশান থানাধীন গুলশান-২, রোড নং-১১৩, বাসা নং-২৮৫ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করিয়া বিভিন্ন যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে থাকে।

একই তারিখ সকাল ০৫.৫০ ঘটিকার সময় ১টি হলুদ রংয়ের পুরাতন পিকআপ চেকপোষ্ট অতিক্রম করিয়া যাওয়ার সময় আভিযানিক দলটি টহল টিমের সহায়তায় পিক-আপটিকে আটক করে। মোঃ ইব্রাহীম (২১)কে ৪৫৪.২৫ লিটার বিদেশী মদ যাহার আনুমানিক মূল্য ৪৭,০০,০০০/- (সাতচল্লিশ লক্ষ ) টাকা এবং ০১টি পিকআপ সহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।