হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ​ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ কনফারেন্স হলে সোমবার (২৭ জুলাই) উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচা করা হয়। এ সময় জুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নান্দাইল বাজারের তীব্র যানজট নিরসন এবং বারুইগ্রাম (ডাংরী) এলাকার রাস্তার পাশের ময়লা-আবর্জনা অপসারণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​সভায় উপস্থিত প্রধান ব্যক্তিবর্গ ও আলোচনা:-

​পুলিশ প্রশাসনের প্রতিবেদন:- নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম এবং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জীবন কুমার রায় নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

​অন্যান্য আলোচকবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন:-

১/ ​অধ্যক্ষ ইনামুল হক (নান্দাইল সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ)

২/ ​মুক্তিযোদ্ধা আবদুল মান্নান

২/ ​রাজনৈতিক প্রতিনিধি মো. মিজানুর রহমান লিটন

৩/ বাবু পল্লব রায়

৪/ ​সাংবাদিক প্রতিনিধি:- নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল ও সিনিয়র সাংবাদিক আলম ফরাজী
​প্রধান শিক্ষক আবদুল খালেক

৫/ ​সরকারি কর্মকর্তাদের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা নাসরিন ও কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা।

​সভায় উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবি ও সিদ্ধান্তসমূহ:-

১/ ​অপরাধ দমন:- কঠোর আইন কার্যকর থাকায় জুয়া ও মাদকের মতো অপরাধগুলোর হার কমে এসেছে বলে বক্তারা মত প্রকাশ করেন। তবে নান্দাইল চৌরাস্তার চাঞ্চল্যকর নারী ধর্ষণ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী আজিজুলকে দ্রুত গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হয়।

২/ ​আইনি পদক্ষেপ:- সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারকৃত টিসিবি ডিলার ইয়াহিয়া সুমনের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এছাড়া, মাননীয় স্পিকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে নতুন মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

৩/ ​সভাপতির নির্দেশনা:- সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ আগামী সভাগুলোতে সকল সদস্যের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, মাদকমুক্ত ও জুিয়ামুক্ত নান্দাইল গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।