নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিহিংসামূলক বক্তব্য, ভিডিও প্রচার এবং সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে শাহ আলম অভিকে পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির দাবি, বহিষ্কারের সিদ্ধান্তটি গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কার্যকর করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসপি জানায়, বহিষ্কারের পর থেকে শাহ আলম অভি দলের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষে কোনো কার্যক্রম, সভা, কর্মসূচি, বিবৃতি, প্রতিনিধিদল বা অন্য কোনো বিষয়ে দলের প্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়া কিংবা প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদিত নন।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বলা হয়, কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে শাহ আলম অভিকে পার্টির কার্যক্রমে সম্পৃক্ত করেন বা সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশ নেন, তবে দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা বিধি ও প্রযোজ্য সাংগঠনিক নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক, মো. ইব্রাহিম মিয়া,যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কার সংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।