মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা।
আসন্ন ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামিউল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থী সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। সামনে থাকা এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমাদের পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসই হোক সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম ফলাফল দান করুন—আমিন।”
তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই পরীক্ষার্থীদের উচিত আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং সততা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করা। কঠোর পরিশ্রমের ফল অবশ্যই একদিন সাফল্য হিসেবে ধরা দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস ও সহযোগিতা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মহান আল্লাহর কাছে সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং কাঙ্ক্ষিত সাফল্য কামনা করেন।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন সকল পরীক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে উজ্জ্বল ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেদের অবদান রাখতে পারে।