হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ​ময়মনসিংহ

​ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজারে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি-এর শাখাটি অন্যত্র স্থানান্তরের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্যাংক প্রাঙ্গণে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মানববাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং গাংগাইল ইউনিয়ন বিএনপির নেতা ও ব্যবসায়ী রিপন মাস্টারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া,বিএনপি নেতা বাহা উদ্দিন আকন্দ,প্রবীণ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শামছুদ্দীন,গাংগাইল ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দন,ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু,বিএনপি নেতা গোলাপ মিয়া প্রমুখ।

​বক্তাদের মূল বক্তব্য

​বক্তারা বলেন, নান্দাইল রোড বাজারের এই শাখাটি এলাকার কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের আর্থিক লেনদেন ও ব্যাংকিং সেবার আস্থার কেন্দ্রস্থল। শাখাটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হলে গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হবে এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

​মূল দাবি:- জনতা ব্যাংক পিএলসি-এর নান্দাইল রোড বাজার শাখাটি বর্তমান স্থানেই বহাল রাখতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন স্থানীয়রা।

​প্রতিবাদ সভা ও মানববন্ধনে ব্যাংকটির শত শত গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অবিলম্বে শাখা স্থানান্তরের যেকোনো উদ্যোগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার জোরালো আহ্বান জানানো হয়।