মারুফ হোসেন-
শাহ্ আলী প্লাজা ব্যবসায়ী ঐক্যজোট এর ত্রি-বার্ষিক সম্মেলনে আহবায়ক কমিটির প্রস্তাবিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি মোঃ মাহাবুবুল আলম সাধারন সম্পাদক মাহবুব আলম পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
শাহ্ আলী প্লাজা ব্যবসায়ী ঐক্যজোট”-এর ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় জনাব মোঃ মাহাবুবুল আলম-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী ও সর্বস্তরের লোকজন।
ঢাকার মিরপুর-১০-এ অবস্থিত শাহ্ আলী প্লাজা দেশের অন্যতম জনপ্রিয় ও সুপরিচিত বাণিজ্যিক মার্কেট। দীর্ঘদিন ধরে মোঃ মাহাবুবুল আলম ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সংকট ও দুর্দিনে পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নিরলস কর্মপ্রচেষ্টা ও নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আস্থারই প্রতিফলন ঘটেছে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে।
উল্লেখ্য যে মোঃ মাহবুবুল আলম কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর গ্রামের নতুন বাড়ির মরহুম মকবুল আহমেদ-এর কনিষ্ঠ পুত্র এবং এলাকার কৃতি সন্তান প্রকৌশলী জনাব মোস্তফা কামাল-এর ছোট ভাই।
শুধু ব্যবসায়িক নেতৃত্বেই নয়, তিনি ও তাঁর পরিবার মরহুম বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার শিক্ষা উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
ব্যবসা ও সমাজসেবার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বাকশিমুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
কমিটির উপদেষ্টা যথাক্রমে কামাল আহম্মেদ,গাজী আল ইমরান, আবুল কালাম খাঁন, বজলুর রশিদ, মশিউর রহমান মাসুম,আনোয়ারুল হক সোহেল, আব্দুর রহিম পান্না,আতিকুর রহমান রাসেল, মোঃ ইমরান, শাহজাহান, আব্দুল হান্নান নয়ন, রিপন বক্স, মুনির আহম্মেদ রুন্টু, সি.সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী,সহ-সভাপতি যথাক্রমে, শেখ তারেক,আশফাকুর রহমান রাসেল,
সোহেল আহম্মদ,আব্দুর রাজ্জাক শাহ,কাজী মোজাম্মেল হক রানা, হুমায়ন কবির মানিক,১নং যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ তুষার,যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে জেমস আলম,মোঃ শাহিকুর রহমান তাজু, নজরুল ইসলাম, মোঃ জুয়েল খান, অনুপ দত্ত রাহুল, অর্থ সম্পাদক আলী আজগর লিটন,সহ অর্থ সম্পাদক মনজের আলী আশিক,সাংগঠনিক সম্পাদক
উজ্জ্বল আহম্মেদ, সাব্বীর আহম্মেদ ফারুকী,সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ সুমন, বেলাল হোসেন,রিন্টু উদ্দিন শেখ,ফলসাল হাওলাদার, আলী আহম্মেদ শাওন, রিপন মিয়া, প্রচার সম্পাদক
রহিম উল্লাহ বাবু, সহ প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন শিমুল,সহ দপ্তর সম্পাদক রনি গাজী, আইন বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন ,ক্রীড়া সম্পাদক শরীফ শান্ত, সাংস্কৃতিক ও ধর্ম বিষয়ক ফরহাদ হোসেন,কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ওয়াহিদুজ্জামান কামাল হোসেন ভূঁইয়া, রাসেল খন্দকার, অয়ন হাজরা শুভ, কাজী সাইফুল মুরাদ, আবু বকর, মোঃ ওমর ফারুক, মোঃ কাজী বাবর জনাব আব্দুল হান্নান, মোঃ আব্দুল মান্নান, আকবর হোসেন, মাহবুবুর রহমান, মাকসুদুর রহমান মাসুদ,মোবারক হোসেন, সাদ্দাম পাটোয়ারী, ওয়াসিম হাসান, বাবু সরদার,ইশতিয়াক আহমেদ শাকিল, দেলোয়ার হোসেন,মোঃ রাশেদুল ইসলাম আলো, মতিউর রহমান, মুন্না,সান্টু গাজী নাদীম, মোঃ মনির হোসেন,মোঃ সুমন,আমির হোসেন বকুল।
মোঃ মাহাবুবুল আলম বলেন আমি নিষ্ঠার সাথে কাজ করে আসছি।ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলী মার্কেট এর ‘শাহ্ আলী প্লাজা ব্যবসায়ী ঐক্যজোট’ এর সভাপতি হিসেবে আমাকে সভাপতি করায় সকলের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অবশ্যই পালন করবো।