বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) এর প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য সাংবাদিক মরহুম সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ সিটি ৩১ ব্যাচ ক্লাব, এপোলো শপিং সেন্টারে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এবং বিএন মিডিয়া এজেন্সির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“সাঈদুর রহমান রিমন ছিলেন একজন সাহসী, নীতিবান ও মানবিক সাংবাদিক। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশার উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সততা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। সাংবাদিক সমাজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরে