শাওন চৌধুরী‎ হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি


‎হবিগঞ্জ সদরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ওপর নির্মম হামলার অভিযোগ উঠেছে। আহত যুবক বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে। ভুক্তভোগী ইসমাম আহমেদ চৌধুরী (১৯) পিতা- ইমতিয়াজ আহমেদ চৌধুরী (তুহিন), সাং- পুরান মুন্সেফী, হবিগঞ্জ পৌরসভা। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র।

‎জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় গেটে ভেতরে প্রবেশ নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে **খাজা গার্ডেন সিটির সামনে (হবিগঞ্জ সদর পৌরসভাধীন) হামলাকারীরা ইসমাম আহমেদ চৌধুরীর ডান পায়ে ও মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন, সেখানে তার চিকিৎসা চলছে।

‎হামলায় অভিযুক্তরা হলেন:

‎শরিফ উদ্দিন (১৯), পিতা- লক্কুস মিয়া, সাং- উমেদনগর (হাজী হাটি),

‎হিমেল (১৮) (ছাত্র), পিতা- অজ্ঞাত, সাং- ইনাতাবাদ, ৬নং ওয়ার্ড,

‎-সাদমান (১৮), পিতা- জাকির হোসেন, সাং- সার্কিট হাউজ রোড,

‎তানভীর (১৯), পিতা- অজ্ঞাত, সাং- উমেদনগর (পশ্চিম হাটি),

‎সহ আরও ৮-১০ জন অজ্ঞাত যুবক। সবাই হবিগঞ্জ সদর থানার আওতাধীন এলাকার বাসিন্দা।

‎হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।