সবুজ হোসেন রাজা সিরাজগঞ্জ প্রতিনিধি


আসন্ন ১০ নম্বর কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রায়হান আলী মণ্ডল স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন।

তিনি অপরাধ, অনিয়ম ও বৈষম্যমুক্ত একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর প্রচারে যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে কৈজুরী ইউনিয়নের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মোঃ রায়হান আলী মণ্ডল বর্তমানে কৈজুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি জনগণের আস্থা ও সমর্থন নিয়ে কৈজুরী ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।