মোঃ মোশারফ হোসেন

কুমিল্লার শ্রীমন্তপুর এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ৭৩.৫৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটির দুইজন শিক্ষার্থী গোল্ডেন এ-প্লাস অর্জন করেছে। বিদ্যালয়ের ফলাফল ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি, কুমিল্লা জেলার বুড়িচং-ব্রাহ্মণপাড়া-০৫ সংসদীয় আসনের পিএস প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ শুরু করেছি। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্তমান ফলাফল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‎আগামী দিনের ফলাফলে আমি আমার কাজের স্বাক্ষর রাখতে চাই। তিনি আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল পক্ষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার মাধ্যমে ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার প্রত্যাশা রয়েছে। নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, শৃঙ্খলা, উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ায় সংশ্লিষ্টরা আগামী দিনে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও ফলাফলে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছেন।