সেলিম আহম্মেদ বেনাপোল প্রতিনিধি


যশোর-বেনাপোল মহাসড়কে আবাও ঝরলো ১ টি প্রাণ। ইটভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুর রহমান (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে মহাসড়কের ‘নিমতলা’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের শহিদুল ইসলাম ( বাবু মার্কেটের চা দোকান) এর ছেলে।

দুর্ঘটনায় আহত শ্রমিকরা হলেন একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাজু (২৫) এবং বাগআঁচড়া এলাকার আসানুর রহমান (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, ইটভাঙা মেশিনগাড়িটি মেরামত শেষে যশোর শহর থেকে শংকরপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই তিন শ্রমিক। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের নিমতলা নামক স্থানে পৌঁছালে একটি দূরপাল্লার পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এতে ইটভাঙার গাড়িটি উল্টে সড়কের পাশে ধানখেতে পড়ে যায়।

দুর্ঘটনা কালে আব্দুর রহমান চলন্ত গাড়ি থেকে ছিটকে শক্ত সড়কের ওপর আছড়ে পড়েন এবং গুরুতর আঘাত পান। অন্যদিকে আসানুর ও রাজু ছিটকে পড়ে যান ধানখেতে।

 

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল পাল জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ইটভাঙা মেশিনটি উদ্ধার করেছে। নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

প্রেরকঃসেলিম আহম্মেদবেনাপোল প্রতিন