ব্রাহ্মণপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মফিজুল ইসলাম প্রকাশ মফিজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
​শনিবার (১৫ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
​
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়নপুর (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মফিজুল ইসলামের বসতবাড়ির কোণে লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মফিজুল ইসলাম প্রকাশ মফিজ ওই গ্রামের মৃত দুলা মিয়া ও মৃত রোকেয়া বেগমের ছেলে।
​
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণে করা হয়েছে।