আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য অসুস্থ সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতিকে দেখতে শনিবার বিকেলে হাসপাতালে যান সাংবাদিক নেতৃবৃন্দ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাকতলায় অবস্থিত, মর্ডান হাসপাতালের ৯১১ নম্বর কেবিনে গিয়ে তারা জ্যোতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা রাজু আহম্মেদ এবং সদ্য কারা নির্যাতিত সাংবাদিক নেতা হাফিজুর রহমান শফি অসুস্থ সাংবাদিক জ্যোতিকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, জয়যাত্রার সহ-সম্পাদক মোঃ শাহরিয়া এবং সময় এডিশনের উপসম্পাদক আল আলী হোসেন জনি-সহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক জ্যোতির অসুস্থতার খবরে সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় তারা জ্যোতির চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

‎পরে অসুস্থ সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতির দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জ্যোতির এই কঠিন সময়ে তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে হবে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আবারও সহকর্মীদের মাঝে ফিরিয়ে দেন। সাংবাদিক সমাজের পক্ষ থেকে মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।