খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার


নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক পার্নেল আহমেদ পরাগ।গত ১১ আগস্ট ২০২৬ খ্রি. বিদ্যালয়ের এডহক কমিটি ঘোষণা করা হয়।পার্নেল আহমেদ পরাগ বর্তমানে নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ছাত্র ও যুবসমাজের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়।তরুণ বয়সেই একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা,অব

কাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।দায়িত্ব পাওয়ার পর পার্নেল আহমেদ পরাগ বলেন,এই দায়িত্ব আমার জন্য সম্মানের,একই সঙ্গে এটি একটি বড় আমানতও।শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও স্থানীয় সবার সহযোগিতা নিয়ে পীরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমার মূল লক্ষ্য।দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে বিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

তিনি আরও বলেন,পীরপুর উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার গর্ব।এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে

আগামী দিনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।