কুমিল্লা-৪ (দেবিদ্বার) প্রতিনিধি | মোঃ আল আমিন, মালদ্বীপ প্রবাসী

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫ নম্বর বরকামতা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বাগুর পূর্বপাড়া এলাকার সাগীর মাহমুদের বাড়ির মো. রফিকুল ইসলামের তৃতীয় ছেলে সাইদুল ইসলাম সাগর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন সাইদুল ইসলাম সাগর। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম সাইদুল ইসলাম সাগরের জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাগুর মেডিকেল পাড়া এলাকায় অনুষ্ঠিত হবে।

জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে মরহুমের জানাজায় অংশগ্রহণ এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তায়ালা মরহুম সাইদুল ইসলাম সাগরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।