হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি |​ নান্দাইল, ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী সমূর্ত্ত জাহান মহিলা কলেজে এনসিসি ব্যাংক পিএলসি, নান্দাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এবং স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব ও সমূর্ত্ত জাহান মহিলা কলেজের সভাপতি মোঃ এনামুল কাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিসি ব্যাংক পিএলসি, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব এ.কে.এম. বদরুল হাসান।

​অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বর্তমান যুগে স্টুডেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং প্রতারণা এড়িয়ে নিরাপদে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​এই সময় কলেজটির শিক্ষকবৃন্দ, এনসিসি ব্যাংকের নান্দাইল শাখার কর্মকর্তাগণ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করায় কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।