নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ও মেহনাজ আইটির পরিচালক ইনজামামুল হকের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও স্বজনদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ইনজামামুল হক দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। একই সঙ্গে দৈনিক জনতার মতামতের আইটি বিভাগের দায়িত্ব পালনের মাধ্যমে গণমাধ্যমের ডিজিটাল কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছেন। মেহনাজ আইটির পরিচালক হিসেবেও তিনি প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
জন্মদিনে ইনজামামুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
জন্মদিন উপলক্ষে ইনজামামুল হক সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।