সাইফুল ইসলাম গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জে খুলনা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা থেকে গোপালগঞ্জের দিকে আসার পথে প্রাইভেটকারটি চেচানিয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।