হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি
আজ নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর, শিকদার মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স নাহার এন্টারপ্রাইজ-এর মালিক মোঃ মেহেদী হাসান-কে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার এবং কীটনাশক বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এসময় আনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার এবং কীটনাশক জব্দ করে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।
কৃষকের স্বার্থ ও কৃষি উপকরণের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।