হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ময়মনসিংহ।


ময়মনসিংহের নান্দাইলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। এ ছাড়া উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবকদের নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।