মোহাম্মদ রবিউল ইসলাম, প্রতিনিধি, বুড়িচং–ব্রাহ্মণপাড়া।
ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আক্তার ভূঁইয়ার নেতৃত্বে হাসপাতাল চত্বর, ওয়ার্ড, বহির্বিভাগ এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।