মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীদের তৎপরতা বাড়ছে। ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

তারি ধারাবাহিকতা ধরে রেখে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মানুষের মতামত, পরামর্শ, ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহ মোহাম্মদ বুলবুল হোসেন।

তিনি বলেন, তাঁর নির্বাচনী পথচলা শুধু একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়; বরং বাবার রেখে যাওয়া আদর্শ, মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং কৃষ্ণপুরের মানুষের সঙ্গে পরিবারের দীর্ঘদিনের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার একটি দায়িত্ব।

শাহ মোহাম্মদ বুলবুল হোসেন জানান, তাঁর বাবা দীর্ঘদিন মানুষের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির পথ পাড়ি দিয়েছেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবার কাছ থেকেই তিনি মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সমাজের কল্যাণে কাজ করার শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “বাবা হয়তো আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ, স্মৃতি এবং মানুষের ভালোবাসার মধ্যেই আমি তাঁকে খুঁজে পেতে চাই। বাবার পরিচয়ের ছায়ায় নয়, তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে মানুষের পাশে দাঁড়াতে চাই।”

তিনি আরও বলেন, তাঁর বাবা মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান ও আস্থা পেয়েছেন, তার জন্য পরিবারটি কৃষ্ণপুরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। বাবার সঙ্গে যাঁরা দীর্ঘদিন ছিলেন এবং তাঁকে ভালোবেসেছেন, তাঁদের কাছ থেকে তিনিও ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।

(উন্নয়ন ও জনসেবার প্রত্যয়)

শাহ মোহাম্মদ বুলবুল হোসেন বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণের মতামত, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি কৃষ্ণপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ, ন্যায় ও জবাবদিহিতা, জনগণের অধিকার, সামাজিক সম্প্রীতি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর অঙ্গীকার—সহিংসতা, চাঁদাবাজি, দখলদারি ও বিভেদ নয়; জনগণের সেবা, ন্যায়, সম্প্রীতি ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া।

তিনি বলেন, “মানুষের মতামত ও মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে সুন্দর কৃষ্ণপুর গড়তে চাই। কৃষ্ণপুর হবে শান্তির, সম্প্রীতির ও উন্নয়নের।”

মানুষের দোয়া ও সহযোগিতা কামনা
নির্বাচনী পথচলায় কৃষ্ণপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন শাহ মোহাম্মদ বুলবুল হোসেন।

তিনি বলেন, “বিভেদ নয়, ঐক্যের পথে; অন্যায় নয়, ন্যায়ের পথে এবং স্বার্থ নয়, জনসেবার পথে আমরা এগিয়ে যেতে চাই।”

সদরপুর-৬ নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা শাহ মোহাম্মদ বুলবুল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী।