​গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি বুড়িচং ব্রাহ্মণপাড়া


যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে “মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে ‘প্রবাসী পরাণ’ একাদশ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন চেয়ারম্যান। বিশিষ্ট ব্যক্তিত্ব কাশেম সরকারের সভাপতিত্বে টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসেন।
​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠ প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ঢল নামে।