কাজী আজিম সুমন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের (এডহক) ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো. হাবিবুর রহমান (বাবুল) স্যার দায়িত্ব পেয়েছেন।

তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মতিন সাহেবের সন্তান। শিক্ষা, খেলাধুলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। তিনি ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও আজীবন দাতা সদস্য। এছাড়া তিনি একজন খ্যাতিমান ফুটবল রেফারি হিসেবেও পরিচিত।

মো. হাবিবুর রহমান (বাবুল) কুমিল্লা সরকারি বি.এড. কলেজের সাবেক জি.এস., বুড়িচং উপজেলা শিক্ষক সমিতির সাবেক সহ-সম্পাদক, কুমিল্লা জেলা শিক্ষক সমিতি (সেলিম ভূঁইয়া প্যানেল)-এর সাবেক সহ-সভাপতি, কুমিল্লা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাবেক সহ-সম্পাদক এবং কুমিল্লা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয়। তিনি ২নং বাকশিমুল ইউনিয়ন বিএনপির তিনবারের সাবেক সভাপতি এবং বর্তমানে বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তাঁর অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন ।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুশাসন এবং সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এডহক কমিটি।