ঢাকা প্রতিনিধি: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে মতিঝিল থানায় ৪ জন, পল্টন থানায় ১৭ জন, সবুজবাগ থানায় ৪ জন, খিলগাঁও থানায় ৯ জন, রামপুরা থানায় ৫ জন, শাহজাহানপুর থানায় ৯ জন এবং মুগদা থানায় ৩ জন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।