সেলিম আহম্মেদ, বেনাপোল প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রধান মন্ত্রী তারেক রহমান সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের
লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেনাপোল পৌর বিএনপি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে পৌর গেট এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
এ সময় তিনি বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহসভাপতি মেহেরুল্লাহ, সাবেক চেয়ারম্যান ও সহ সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ সভাপতি আক্তারুর জামান মিলন, আক্তার মালেক, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর জ্জামান আরিফ এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।