মোহাম্মদ ইকবাল হোসেন
সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার ৪ নং ষোললন ইউনিয়নের ভরাসার বাজারে দোকানের ভিটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসী হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে ভরাসার বাজারে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভরাসার গ্রামের মজিবর রহমান, দেলয়ার হোসেন, জামাল হোসেন পিতা মৃত শামসুল হক ও রিয়াজ হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আহতরা জানান, তারা ভরাসার বাজারে নিজেদের ভিটিতে দোকার ঘর নির্মানরত অবস্থায় রিপন, মন্জু ও রতন সর্ব পিতা মফিজুল ইসলাম এর ধারালো অস্রের আঘাতে সবাই
গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী আহতের শ্যালক ভাই জহির জানান, আমার ভগ্নিপতির ভাইয়েরা নিজেদের সম্পত্তিতে দোকান এর নির্মান কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্র নিয়ে অতর্কিত হামলা করে আমার বোনের জামাই এবং তার ভাইদের কুপিয়ে জখম করেন। বিষয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ এর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।