মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-


কুমিল্লার মেঘনাতে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের, নৈরাজ্য ও কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করেছে মেঘনা উপজেলা বিএনপি। ২৩ সেপ্টেম্বর ২৬ (বুধবার) বিকালে মেঘনা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। মিছিলটি মেঘনা উপজেলার হাইওয়ে কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেঘনা থানার গেইটে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বলেন, মেঘনাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠপর্যায়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মেঘনার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব জনাব সালাউদ্দিন সরকার, সাবেক সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম-আহবায়ক জয়নাল আবদিন সরকার, দিলারা শিরিন, ডাঃ এম এ কাইয়ুম, প্রফেসর শহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আব্দুল মতিন, মোঃ হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, আব্দুল গাফফার, অ্যাডভোকেট কামরুজ্জামান, আব্দুল কাদের, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, আতাউর রহমান লোদী, মোঃ দেলোয়ার হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু, কেরামত আলীসহ যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।

মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল হক, সাইফুল ইসলাম, মারুফ হাউদসহ নেতৃবৃন্দ এবং মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বার, তাসলিমা আক্তারসহ নেতৃবৃন্দ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন প্রধান, মাফুজুর রহমান, জুয়েল রানা, আবু বক্কর সিদ্দিক, শাহজালাল সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে মেঘনা উপজেলা হাইওয়ে কমপ্লেক্স থেকে শুরু করে মানিকারচর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে মেঘনা থানার গেইটের সামনে গিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।