গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) নবীন বরণ ও প্রথম ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) সকালে ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: পিজিউল আলম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজ গভণিং বডির সভাপতি, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ি মো: শাহরিয়ার হোসেন লিমন।
বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তাসলিমা বেগম, সহকারী অধ্যাপক আবদুল খালেক ভূইয়া, সহকারী অধ্যাপক মনির হোসেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান, সহকারী অধ্যাপক উম্মে কুলসুম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক ভাবনা সেন ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার হোসেন, নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহব্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ পিজিউল আলম, নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি নতুন শিক্ষাজীবনের পথচলা সুন্দর ও সফলতা কামনা করেন।
এছাড়া অভিভাবক সদস্য মো: জাকির হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক আবদুল আউয়াল ভূইয়া, মো: মফিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইস্রাফিল সিদ্দিকী, সিনিয়র শিক্ষক রুহুল আমিন, ফেরদৌসী বেগমসহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
২৪/৯/২৬
কুমিল্লা।