মাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবার অনন্য স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’য় ভূষিত হয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি ও আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল হাসান তালুকদার।
ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিমানবন্দর থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সভাপতি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন—কে ২০২৫ সালের রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)-এ ভূষিত হওয়ায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
তাঁর পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, সাহসিকতা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক অর্জন নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশ তথা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের জন্য অত্যন্ত গৌরবের।
ডিএমপি উত্তরা বিভাগের আওতাধীন আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদানের পর থেকেই কামরুল হাসান তালুকদার বিমানবন্দর থানাধীন এলাকাটি নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর জিরো টলারেন্স নীতি ও সময়োপযোগী দিক-নির্দেশনায় বিমানবন্দর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চাঞ্চল্যকর অপরাধ দমনে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ ইতোমধ্যে থানাধীন এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
একজন সৎ, বিনয়ী, মানবিক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ফোর্সের ভেতরে-বাইরে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এই অর্জন তাঁর কর্মজীবনের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক সংযোজন করেছে। তাঁর এই সম্মাননা ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠা, সাহস ও উদ্দীপনার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
এই গৌরবময় অর্জনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীবৃন্দ, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবাই ভূয়সী প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ওসি কামরুল হাসান তালুকদার’কে।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ২৬ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) জনাব খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (প্রশাসন) জনাব এ কে এম আওলাদ হোসেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।