নিজস্ব প্রতিবেদক
বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে পূর্বের মতো সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
হুমায়ুন কবির আরও বলেন, “বাকশীমূল ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে এবং সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছেন।