গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা থেকে ।।

​চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। তিনি , “চট্টগ্রাম বন্দর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি দেশের জাতীয় সম্পদ। বেনিয়াদের হাতে বন্দর তুলে দেওয়ার যেকোনো পরিকল্পনা বা আয়োজন দেশপ্রেমিক জনগণের সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।”

​আজ ১৭ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের উদ্যোগে চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা নগর সহ-সভাপতি।
​প্রধান অতিথির বক্তব্যে স উ ম আবদুস সামাদ আরও বলেন, “বাইরে দুবাইভিত্তিক কোম্পানি হিসেবে প্রচার করা হলেও মূলত এগুলো নিয়ন্ত্রিত হয় বিদেশি বেনিয়া গোষ্ঠীগুলোর দ্বারা।” বন্দর পরিচালনার মতো কৌশলগত ও সংবেদনশীল দায়িত্ব দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে ন্যস্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
​মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাসান, কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দীন মাহমুদ, প্রকৌশলী শামসুল আলম কাজল, ছাত্রসেনার সভাপতি আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন। এছাড়া আরও বক্তব্য রাখেন নগর নেতা আলম জালালী, আনোয়ার হোসেন, মিজানুর রহমান এবং শাফায়াত উল্লাহ প্রমুখ।
​সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।