মোঃ কুতুব উদ্দিন


বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধসংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ঢাকা জেলা(দক্ষিণ) এর সহ-সভাপতি ০১ (এক) জন গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১(এক)টি চৌকস টিম দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসআই(নিঃ)/ মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২২/১০/২০২৬ খ্রিঃ রাত ২০.৩৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়ন ০৬(ছয়) নং ওয়ার্ড কুমলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা (দক্ষিন) এর সহ-সভাপতি ১। মোঃরমজান আলী (৩৯),

পিতা-আলি হোসেন মাতা-মমতাজ বেগম সাং-কুমলী ভিটা, কাজিরগাঁও পোস্টঃ রাজাবাড়ি

থানা- দক্ষিন কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’কে

গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।