গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির..


জীবন মানে একটি নামে অনেক রকম ছবি,
গড়তে ইতিহাস হাতে তুলে নাও, সময় নামক তুলি।

জীবন মানে একটি অঙ্ক, জীবন মানে যুদ্ধ,
জীবন মানে ভুলে ভুলে নিজেকে করা শুদ্ধ।
জীবন মানে সংগ্রাম, জীবন মানে খেলা,
পারবে জিততে যদি তুমি ছেড়ে দেও হেলা।
জীবন মানে হারিয়ে যাওয়া নয় ,
সফলতার স্বর্ণমুকুট তুলে আনার জন্য।

জীবন মানে সুখ, জীবন মানে দুঃখ,
জীবন মানে অনেক বৃহৎ, অথবা তা খুব সূক্ষ্ম।
জীবন মানে মহৎ ধ্যান, একটি মহান সাধনা,
জীবন মানে পাবো পাবো, অনেক কিছু পাবো না।

জীবন মানে ভালবাসা, জীবন মানে প্রেম,
জীবন মানে ধন-সম্পদ, জীবন মানে ক্ষমতা।

জীবন মানে ওষুধ, জীবন মানে গাছ,
জীবন মানে একের ভিতর অনেক রকম সাজ।
জীবন মানে গল্প, জীবন মানে কবিতা,
জীবন মানে ফুলের বাগান, নদীর বহতা।
(চলবে ———-আগামী সংখ্যায় সমাপ্ত )

২৩/১০/২৬
বুড়িচং, কুমিল্লা।