রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পুলিশের অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়!

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ ঘঠিকায়- শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ওলিপুর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে, সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে।

এতে ভারতীয় অবৈধ পণ্য, ব্যথা নাশক ট্যাবলেট ২ হাজার, ৬০০ পিস, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে জব্দ করা হয়।

এসময় আবু হানিফ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

বিষয় টি নিশ্চিত করেন, হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ শুভ রঞ্জন চাকমা,
তিনি বলেন, হাইওয়ে সড়কের পুলিশ সদায় সর্বদায় সজাগ দৃষ্টি রেখেন।