‎মোঃকারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি


‎মোংলা উপজেলার বৌদ্ধমারী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য রেলি টি বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে এসে শেষ হয় র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে কমিটিবিহীন অবস্থায় রয়েছে মোংলা উপজেলা যুবদল। আমরা আর এভাবে জোড়াতালি দিয়ে থাকতে চাই না। অবিলম্বে মোংলা উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির। এছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রেজাউল করিম, যুবদল নেতা রবিউল ইসলাম-সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম মিঠু ফকির বলেন,কোনো রাষ্ট্রনায়ক যদি দেশ থেকে পালিয়ে যায়, সে আর কখনো সেই রাষ্ট্রে আসতে পারে না। আপনাদের আপাও আর আসবে না।

‎তিনি আরও বলেন, বিগত দিনে দেশের ওপর দিয়ে যাওয়া স্বৈরশাসনের বিরুদ্ধে যুবদল সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে রাজপথে থাকবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে যুবদল নেতা রবিউল ইসলাম দীর্ঘদিনের সাংগঠনিক ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২০ বছরেও মোংলা উপজেলায় যুবদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন আমাদের প্রাণপ্রিয় সংগঠন মোংলা উপজেলা যুবদলের একটি পূর্ণাঙ্গ কমিটি দ্রুত উপহার দিন।

‎তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছেন। তাই রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সংগঠনকে গতিশীল করতে অবিলম্বে নতুন কমিটি দেওয়ার জোর দাবি জানান নেতারা।