আল আলী হোসেন জনিঃ স্টাফ রিপোর্টার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২ নং দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন অন্তত পাঁচজন সম্ভাব্য প্রার্থী। দলীয় মনোনয়ন বা সমর্থন পেতে তাঁরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন কাজী নূর আহমেদ শরীফ, খলিল মিয়া, মোহাম্মদ আলী লিটন, জহিরুল ইসলাম ও ইমাম হোসেন ফারুক।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, শেষ পর্যন্ত দলীয়ভাবে একজনকে সমর্থন দেওয়া হবে, নাকি প্রার্থীদের জন্য নির্বাচন উন্মুক্ত রাখা হবে। নির্বাচন উন্মুক্ত করা হলে ভোটের মাধ্যমে বিজয়ী প্রার্থীকে দলীয়ভাবে মূল্যায়ন করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

দলীয় সমর্থন দেওয়া হবে, নাকি নির্বাচন উন্মুক্ত রাখা হবে, তা নিয়ে সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।