বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম তৃতীয় লিঙ্গের এমএসএস ডিগ্রিধারী তানিশা, প্রতিষ্ঠাবার্ষিকীতে পেলেন বিশেষ সম্মাননা।

মোহাম্মদ মাহামুদুল স্টাফ রিপোটার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। তিনি বিশ্ববিদ্যালয়টি থেকে এমএসএস (সমাজবিজ্ঞান) ডিগ্রি অর্জনকারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী।

গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় মন্ত্রী তানিশা ইয়াসমিন চৈতির এই অর্জনকে স্বাগত জানান। পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করেন।

তানিশা ইয়াসমিন চৈতির এই অর্জন দেশের শিক্ষা অঙ্গনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রমাণ করে, সুযোগ ও সহায়তা পেলে সমাজের সব শ্রেণির মানুষই উচ্চশিক্ষায় সাফল্য অর্জন করতে পারেন।