মালদ্বীপে ফেনী সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা
মালদ্বীপ প্রতিনিধি | মোহাম্মদ মাহামুদুল
মালদ্বীপে সফররত ফেনী সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনী জেলা বিএনপি, মালদ্বীপ শাখা।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য আমান উদ্দিন কায়সার সাবির ও নুর হোসেন সেলিম।
আয়োজকরা জানান, প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজক ছিল ফেনী জেলা বিএনপি, মালদ্বীপ শাখা।
প্রতিবেদন: মোহাম্মদ মাহামুদুল
সাংবাদিক ও লেখক | মালদ্বীপ প্রতিনিধি