সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ২নং নোয়ারাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ছাতক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের সমর্থনে বারকাহন গ্রামে সোমবার রাতে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্হানীয় মুরুব্বি আলতাব মিয়া তালুকদারের সভাপতিত্বে ও স্হানীয় যুবক দিলোয়ার হোসেন’র পরিচালনায় বক্তব্য রাখেন বারকাহন গ্রামের বিশিষ্ট মুরুব্বি সালেহ আহমদ তালুকদার, ছালিক মিয়া তালুকদার, আব্দুল লতিফ তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর, মুরুব্বি আব্দুল কাইয়ুম, সাজ্জাদ মিয়া তালুকদারসহ বারকাহন গ্রামের মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।