জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় যুব দিবস-২০২৬। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, যুব সংগঠকদের পুরস্কার প্রদান, যুব ঋণের চেক বিতরণ।

০১ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কর্মকর্তা মো: তানভীর হোসেন ‌। সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সাহেদুল আলম চৌধুরী।

 

উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, যুব সংগঠক ও উদ্যোক্তাগণ।
সভা শেষে বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা গ্রহন করেন ময়নামতি ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আল আমিন খন্দকার। তিনি (YCOS) young charity Organization society / যুব দান সংগঠন সংস্থা, দেবপুর বাজার, ময়নামতি, বুড়িচং কুমিল্লার সভাপতি।
পুরষ্কার ও সনদ হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।