তেজগাঁও কলেজ প্রতিনিধি:
তেজগাঁও কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিশেষ ফিন্যান্সিয়াল ক্যাম্পিং ও বুথ পরিচালনা করেছে মেঘনা ব্যাংক পিএলসি। গতকাল কলেজের মসজিদ সংলগ্ন এলাকায় দিনব্যাপী এই ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়।
২ নভেম্বর শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পিংয়ে মেঘনা ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের সেলস অ্যাসোসিয়েট মো. কামাল হোসেন এবং রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশনের ম্যানেজার সেলস অনিমেষ বিশ্বাস সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্যাম্পিং চলাকালীন তেজগাঁও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী মেঘনা ব্যাংকের বুথ পরিদর্শনে আসেন। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি ‘মেঘনা ইয়ংস্টার প্লাস সেভিংস অ্যাকাউন্ট’ খোলার ব্যাপারে তারা দারুণ আগ্রহ দেখান।
কোনো প্রকার প্রাথমিক চার্জ বা ঝামেলা ছাড়াই শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক ফ্রি অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা, শিক্ষার্থীদের দেওয়া বিশেষ ভিসা কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রি বা চার্জ ছাড়াই টাকা তোলার দারুণ সুযোগ, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের জন্য বিশেষ লোন বা ঋণ ব্যবস্থার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য ‘তরুণ উদ্যোক্তা লোন’-এর বিস্তারিত তথ্য তুলে ধরা সহ ডেবিট কার্ড ইস্যু ও রিনিউয়ালে শিক্ষার্থীদের জন্য ৫০% বিশেষ ছাড়ের ঘোষণা।
মেঘনা ব্যাংকের কর্মকর্তাগণ জানান, শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এবং পড়াশোনার পাশাপাশি আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করতেই তাদের এই ক্যাম্পাস ক্যাম্পিং কর্মসূচি। তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বুথ থেকে তাৎক্ষণিক ও ওয়ান-স্টপ ব্যাংকিং সেবা পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।