🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Thursday, 5 November 2026
দৈনিক জনতার মতামত
ব্রাহ্মণপাড়ায় দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল উদ্ধার

Shahjahan Bashar

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরুইন এলাকার মাহবুব হাসান প্রকাশ মাহাবুব (৪১), তিতাস উপজেলার মানিক কান্দি এলাকার মো. ফারুক প্রকাশ জজ (৩৫) এবং মুরাদনগর উপজেলার কাজীয়াতুন এলাকার হুমায়ুন কবির (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-১৭, তারিখ ১৬ অক্টোবর ২০২৬, জিআর নং-২৬৯/২৬-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়েছে।

অভিযানে এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন ও এসআই (নিঃ) মো. রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মাহবুব হাসান ডাকাতির ঘটনায় গতকাল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এ ঘটনায় পুলিশের অভিযান ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজাহান বাশার // বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মধ্য বেগুনবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা।

🖨️ প্রিন্ট করুন